বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব অঞ্চলে দেখা যাবে পূর্ণগ্রাস
নিজস্ব প্রতিবেদক: রোমাঞ্চকর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটিই বিশ্বজুড়ে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। একই সঙ্গে ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা যাবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণগ্রাসের স্থায়িত্ব হতে পারে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
গ্রিনিচ মান সময় (GMT) অনুযায়ী বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। এরপর চাঁদের প্রচ্ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে।
পূর্ণগ্রাসের পথ শুরু হবে আর্কটিক অঞ্চল থেকে। এরপর চাঁদের প্রচ্ছায়া পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগাল ও উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে।
স্পেনের লিওন, বুর্গোস, ভায়াদোলিদ, সানতান্দের, বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া ও পালমা শহর থেকে পূর্ণগ্রাসের দৃশ্য ভালোভাবে দেখা যেতে পারে।
স্পেনের স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে পূর্ণগ্রাস শুরু হওয়ার কথা। স্থানভেদে পূর্ণগ্রাস সর্বোচ্চ ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে।
তবে রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনা পূর্ণগ্রাসের মূল বলয়ের বাইরে থাকবে। সেখান থেকেও সূর্যের ৯৯ শতাংশের বেশি অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখা যেতে পারে।
ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ কোটি মানুষ সরাসরি পূর্ণগ্রাসের পথে অবস্থান করবেন। তাদের বড় একটি অংশ স্পেনের বাসিন্দা। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ৯৮ কোটি মানুষ সূর্যের আংশিক বা পূর্ণগ্রাস দেখতে পারবেন।
চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে আটকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়া যখন সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেলে, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
সূর্যের ব্যাস চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বড়। একইভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি দূরে অবস্থিত। ফলে পৃথিবী থেকে আকাশে সূর্য ও চাঁদকে প্রায় সমান আকারের মনে হয়। এই বিশেষ জ্যামিতিক অবস্থানের কারণেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্ভব হয়।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। এর মধ্যে রয়েছে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও সংকর সূর্যগ্রহণ। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রায় দেড় বছরে পৃথিবীর কোথাও না কোথাও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।
মোট সূর্যগ্রহণের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ আংশিক, এক-তৃতীয়াংশ বলয়গ্রাস, এক-চতুর্থাংশের কিছু বেশি পূর্ণগ্রাস এবং প্রায় ৫ শতাংশ সংকর ধরনের।
এবারের সূর্যগ্রহণে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক গ্রহণও দেখা যাবে। ফলে কোটি কোটি মানুষ বিরল এই মহাজাগতিক দৃশ্য উপভোগের অপেক্ষায় রয়েছেন।
সতর্কতা: সূর্যগ্রহণ খালি চোখে সরাসরি দেখা নিরাপদ নয়। সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় অবশ্যই অনুমোদিত সোলার ভিউয়ার বা নিরাপদ সৌর পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করতে হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি













