প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসা প্রতিষ্ঠান ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার পর থেকে ওই এলাকার অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। তবে ফুটেজে দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে সড়কে কর্মীদের বহনকারী গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পরদিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়।
ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক ডেল যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নেওয়া হয়। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে পাম্পের কর্মীরা টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে রওনা হলে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা প্রথমে গাড়িতে ধাক্কা দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান সোমবার (১০ আগস্ট) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, ছিনতাইয়ের পর ওই এলাকার অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। তবে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশা করছে পুলিশ।
মুসআব/
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- ৩৩ থেকে ৩৪, বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা ব্যবস্থা
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাকা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে যে বোর্ড—এসএসসির ফলাফলে চমক
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- এসএসসি রেজাল্ট প্রকাশের পর জানা গেল পাসের হার
- এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বাঁশখালীতে জনস্রোত
- রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ নিয়ে শিশির মনিরের বক্তব্য
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
জাতীয় এর সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- ৩৩ থেকে ৩৪, বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা ব্যবস্থা













