লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
নিজস্ব প্রতিবেদক: আর্থিক সংকট ও ক্রমবর্ধমান লোকসানের মধ্যে এবার নিজেদের ১৪ হাজার ৯৮৩ কোটি টাকার বিনিয়োগ পোর্টফোলিওর প্রকৃত মূল্য নির্ধারণে প্রথমবারের মতো সিকিউরিটিজ মূল্যায়ন নীতিমালা চালু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
নতুন এই নীতিমালার মূল লক্ষ্য হলো আইসিবির সম্পদের মূল্যায়নে স্বচ্ছতা বাড়ানো এবং কোনো সম্পদের মূল্য অতিরিক্ত বা কম দেখানোর ঝুঁকি কমানো। বিশেষ করে তালিকাভুক্ত নয়—এমন সিকিউরিটিজে আইসিবির বড় বিনিয়োগ রয়েছে, যেগুলোর ন্যায্য মূল্য এতদিন নিয়মতান্ত্রিকভাবে নির্ধারণ করা হয়নি।
আইসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে গুরুতর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এর আগে কখনো করা হয়নি।
দীর্ঘদিন ধরে দেশের শিল্পায়ন ও শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইসিবি। প্রতিষ্ঠার পর থেকে মূলধন সংকটে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে আন্ডাররাইটিং, ব্রিজ ঋণ এবং ইক্যুইটির বিপরীতে অর্থায়নের মাধ্যমে সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে আইসিবির বিনিয়োগ কার্যক্রম আরও বিস্তৃত হয়। প্রি-আইপিও প্লেসমেন্ট, ডিবেঞ্চার, ইক্যুইটি অংশীদারিত্ব, বন্ড ও লিজিংয়ের পাশাপাশি সেকেন্ডারি মার্কেটেও পোর্টফোলিও ব্যবস্থাপনায় সক্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।
তবে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—উভয় ধরনের সম্পদে বড় বিনিয়োগ থাকলেও এতদিন ন্যায্য বাজারমূল্য নির্ধারণের জন্য আইসিবির কোনো মানসম্মত নীতিমালা ছিল না। ফলে প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক বিবরণীতে বিনিয়োগের প্রকৃত মূল্য বেশি বা কম দেখানোর ঝুঁকি তৈরি হয়েছিল।
আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান ১৩ অনুযায়ী, ন্যায্য মূল্য হলো কোনো সম্পদ বিক্রি করলে বাজারের অংশগ্রহণকারীদের কাছ থেকে যে মূল্য পাওয়া যেত, অথবা কোনো দায় হস্তান্তরের জন্য যে মূল্য পরিশোধ করতে হতো—পরিমাপের তারিখে সেই মূল্য। অর্থাৎ বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এটি মূলত কোনো সম্পদের সম্ভাব্য বিক্রয়মূল্য।
আইসিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ পোর্টফোলিও ছিল ১৪ হাজার ৯৮৩ কোটি টাকা। এর মধ্যে ৩৬৫ কোটি ৩৫ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে এবং ১৪ হাজার ৬১৭ কোটি টাকা অন্যান্য বাজারভিত্তিক সম্পদে বিনিয়োগ করা ছিল।
মোট বিনিয়োগের মধ্যে তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে আইসিবির এক্সপোজার প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ফান্ডে ৮৯৪ কোটি ৩৪ লাখ টাকা, প্রেফারেন্স শেয়ারে ১৪৯ কোটি ৫০ লাখ টাকা এবং সাধারণ শেয়ারে ৫৩ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
এদিকে বিনিয়োগে দুর্বল সিদ্ধান্ত, বাজারের অস্থিরতায় পোর্টফোলিওর বড় ধরনের অবমূল্যায়ন এবং শেয়ারবাজারকে সহায়তা করতে গিয়ে নেওয়া বিপুল ঋণের বোঝায় বর্তমানে গুরুতর সংকটে রয়েছে আইসিবি। একসময় লাভজনক এই প্রতিষ্ঠানটি এখন আর্থিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারি সার্বভৌম গ্যারান্টির বিপরীতে নেওয়া ঋণের মেয়াদ শেষ হলেও আইসিবি তা পরিশোধ করতে পারেনি। পরে সরকার ঋণ পরিশোধের সময়সীমা আরও তিন বছর বাড়িয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের সুদও পরিশোধ করতে পারছে না প্রতিষ্ঠানটি।
পুঁজিবাজারকে দীর্ঘদিন সহায়তা করতে গিয়ে সরকার, রাষ্ট্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া অর্থের প্রায় এক-তৃতীয়াংশ হারিয়েছে আইসিবি। এতে প্রতিষ্ঠানটির ওপর আর্থিক চাপ আরও বেড়েছে এবং নতুন করে সরকারের সহায়তা চাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে আইসিবি ১ হাজার ২১৪ কোটি টাকা নিট লোকসান করেছে। এর ফলে ওই বছর প্রতিষ্ঠানটি কোনো লভ্যাংশ দিতে পারেনি। চলতি অর্থবছরেও লোকসানের ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত আরও ৫৮৮ কোটি টাকা লোকসান হয়েছে। এতে আইসিবির সঞ্চিত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৯ কোটি টাকা।
আইসিবির ওই কর্মকর্তা বলেন, দেশের শিল্পায়নকে এগিয়ে নিতে বহু বছর ধরে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়েছে আইসিবি। এ সময় তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—উভয় ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে। তবে অনেক তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হলেও সেগুলোর ন্যায্য মূল্য কখনো নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ আইসিবিকে পুনর্গঠন ও সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। সম্পদের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
নতুন নীতিমালাটি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান এবং আন্তর্জাতিক হিসাবমান-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এতে তালিকাভুক্ত ইক্যুইটি, ডিবেঞ্চার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের পাশাপাশি প্রেফারেন্স শেয়ার, আন্ডাররাইটিং সিকিউরিটিজ এবং তালিকাভুক্ত নয় এমন ফান্ডের মূল্য নির্ধারণের জন্য পৃথক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা বাস্তবায়নের জন্য আইসিবি সাত সদস্যের একটি মূল্যায়ন কমিটি গঠন করেছে। নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী কমিটিটি বিনিয়োগের সঠিক বাজারমূল্য নির্ধারণ করবে এবং প্রতি তিন মাস অন্তর সরাসরি পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দেবে।
তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে সংশ্লিষ্ট মূল্যায়ন তারিখে স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া সর্বশেষ সমাপনী দরকে ন্যায্য মূল্য হিসেবে বিবেচনা করা হবে। কোনো তালিকাভুক্ত সিকিউরিটিজে টানা ছয় মাস লেনদেন না হলে সেটির মূল্য তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজের মূল্যায়ন পদ্ধতিতে নির্ধারণ করা হবে।
তালিকাভুক্ত নয়, তালিকাচ্যুত অথবা গত ছয় মাসে কোনো লেনদেন হয়নি—এমন সিকিউরিটিজের ক্ষেত্রে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে নিট সম্পদ মূল্য বা এনএভি পদ্ধতি ব্যবহার করে ন্যায্য মূল্য নির্ধারণ করবে মূল্যায়ন কমিটি।
অন্যদিকে বন্ড, ডিবেঞ্চার ও প্রেফারেন্স শেয়ারের মতো নির্দিষ্ট আয়ের বিনিয়োগ থেকে নির্ধারিত মূলধন, সুদ বা লভ্যাংশ পাওয়া না গেলে ধাপে ধাপে মূল্য কমানোর ব্যবস্থা রাখা হয়েছে নতুন নীতিমালায়।
নীতিমালা অনুযায়ী, যেসব বিনিয়োগ থেকে নিয়মিত অর্থ আদায় হচ্ছে, সেগুলো ক্রয়মূল্যেই ন্যায্য মূল্য হিসেবে বহাল থাকবে। তবে এক বছর ধরে পাওনা অর্থ আদায় না হলে সংশ্লিষ্ট বিনিয়োগের মূল্য ক্রয়মূল্যের ৭৫ শতাংশে নামিয়ে আনা হবে। দুই বছর পর তা কমে হবে ৫০ শতাংশ। আর তিন বছরের বেশি সময় খেলাপি থাকলে সম্পূর্ণ মূল্য শূন্য হিসেবে দেখানো হবে।
এ ছাড়া তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজ থেকে আদায় না হওয়া সুদ বা ডিভিডেন্ড কোনোভাবেই হিসাবভুক্ত আয় হিসেবে দেখানো যাবে না। প্রকৃতপক্ষে অর্থ হাতে না আসা পর্যন্ত এসব আয় হিসাবের খাতায় যুক্ত করা যাবে না—এমন কঠোর নির্দেশনাও রাখা হয়েছে নতুন মূল্যায়ন নীতিমালায়।
মামুন/
পাঠকের মতামত:
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাকা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে যে বোর্ড—এসএসসির ফলাফলে চমক
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- এসএসসি রেজাল্ট প্রকাশের পর জানা গেল পাসের হার
- এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বাঁশখালীতে জনস্রোত
- রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ নিয়ে শিশির মনিরের বক্তব্য
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত




.jpg&w=50&h=35)




