৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাত থেকে লুটে নেওয়া ও বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে এবার বড় ধরনের আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অগ্রাধিকারপ্রাপ্ত শীর্ষ ১১টি শিল্পগোষ্ঠীর পর আরও ৪২টি বড় ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ শনাক্ত, জব্দ ও দেশে ফিরিয়ে আনতে আটটি আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।
প্রাথমিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি দেশে এসব প্রতিষ্ঠানের নামে-বেনামে গড়ে তোলা সম্পদের অবস্থান শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আইন ও আদালতনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তি ও কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে এসব প্রতিষ্ঠানে ঋণ দেওয়া ৩৮টি ব্যাংকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে থাকা সম্পদ উদ্ধারের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা অংশ নেন। যেসব ব্যাংক এখনো আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেনি, তাদের দ্রুত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ বিশ্লেষণে এসব খেলাপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তালিকায় এসবি এক্সিম গ্রুপ, হাবিব গ্রুপ, ইয়াসীর গ্রুপ, এডব্লিউআর গ্রুপ, লিবার্টি গ্রুপ, প্রিমিয়ার গ্রুপ, লস্কর গ্রুপ ও সাদ মুসা গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর নাম রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের বিদেশে পাচার করা সম্পদ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পদ শনাক্ত ও উদ্ধারের কার্যক্রমে যুক্ত হয়েছে আটটি আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠান। এগুলো হলো—গ্র্যান্ট থর্নটন, আরআই কনসোর্টিয়াম, বেকার ম্যাকেঞ্জি অ্যান্ড পিডব্লিউসি, ডিএলএ পাইপার অ্যান্ড ক্রোল, ইওয়াই অ্যান্ড ডেন্টনস, রহমান রাভেলি অ্যান্ড ইন্টারপাথ, বিসিজি অ্যান্ড এইচএইচআর এবং অ্যানিমাস অ্যাসোসিয়েটস।
বিদেশে থাকা সম্পদ উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগাম কোনো অর্থ ব্যয় করতে হবে না। পুরো কার্যক্রম পরিচালিত হবে ‘নো উইন, নো পে’ ভিত্তিতে। অর্থাৎ আন্তর্জাতিক পরামর্শক সংস্থাগুলো নিজেদের খরচে সম্পদ শনাক্ত করা থেকে শুরু করে প্রয়োজনীয় আইনি লড়াই চালাবে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া সম্পদের নির্ধারিত একটি অংশ তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সম্পদ উদ্ধারের আইনি প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিদেশে থাকা সম্পদের অবস্থান ও আনুমানিক আর্থিক মূল্য নির্ধারণ করা হবে। এরপর সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সম্পদ ফ্রিজ বা জব্দ করার উদ্যোগ নেওয়া হবে।
পরবর্তী ধাপে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা সম্পদ বিক্রি বা অন্যভাবে নিষ্পত্তি করা হবে। সেখান থেকে পাওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে সমন্বয় করা হবে বলে জানান তিনি।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং শীর্ষ ১০টি বিতর্কিত শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে যৌথ তদন্ত শুরু করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিআইসি, সিআইডি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যক্রমে দেশে-বিদেশে তাদের প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এবার দ্বিতীয় ধাপে ৪২টি বড় ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদের বিরুদ্ধে একই ধরনের কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে এনে ব্যাংক খাতের খেলাপি ঋণের চাপ কমানোর পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
- ঢাকা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে যে বোর্ড—এসএসসির ফলাফলে চমক
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- এসএসসি রেজাল্ট প্রকাশের পর জানা গেল পাসের হার
- এসএসসি ফল আজ ১০টায়, রেজাল্ট দেখবেন যে ৩ উপায়ে
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বাঁশখালীতে জনস্রোত
- রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ নিয়ে শিশির মনিরের বক্তব্য
- ছবি ২০২৩ সালের, ক্যাপশনে ‘বিশেষ বৈঠক’: পাটওয়ারীর পোস্ট ঘিরে বিতর্ক
- অলি আহমদকে বেছে নেওয়ার নেপথ্যে যা
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- পরীমনির বিয়ে নিয়ে হাসির রোল
- মনিটরিং দুর্বলতায় শেয়ারবাজারে পতন, অভিযোগ বাজারসংশ্লিষ্টদের
- ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সুদ ছাড়াই ৫ হাজার টাকা ঋণ! বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- ওবায়দুল কাদেরের কথিত নির্দেশের কল রেকর্ড এখন ট্রাইব্যুনালে
- স্বর্ণের দাম বাড়ল, রুপা অপরিবর্তিত—আজকের বাজারদর
- রাষ্ট্রপতি নির্বাচনে নামছে জামায়াত, আলোচনায় যে ৩ নাম
- দেবকে কটাক্ষ করে জিতের মন্তব্য
- বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন সমীকরণ
- জিএসপি ইনভেস্টমেন্টের হিসাব-লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
- সরকারের কাছে জামায়াতের ৭ প্রশ্ন
- রাষ্ট্রপতি হতে চাইলে কী করতে হবে? সংবিধানের নিয়ম জানুন
- না ফেরার দেশে মেসির বাবা জর্জ, শোকে ফুটবল বিশ্ব
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম
- হারাম টাকা আয়কর দিলে হালাল হবে? চাঁদাবাজির অর্থ নিয়ে পরিষ্কার ব্যাখ্যা
- র্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি, খসড়া আইনে যা থাকছে
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি









