ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু

২০২৬ আগস্ট ০৭ ১৯:২৬:৩০
সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তারপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে সরকারি কর্মচারীদের উন্নত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশেও একই ধরনের নীতি অনুসরণ করা যেতে পারে বলে তিনি মত দেন।

তিনি আরও জানান, অর্থমন্ত্রী এ বিষয়ে সংসদে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী।

নুরুল হক নুর বলেন, প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত আরও জনবান্ধব করতে হবে, যাতে সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে বিদেশে কর্মরত বাংলাদেশিদের সেবা সহজ করতে শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, বিভিন্ন মহল সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে