২০২৭ সালের হজে যেতে পারবেন না ৭ শ্রেণির মানুষ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া এই নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী এবার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
এবারের হজে স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন—
১৫ বছরের কম বয়সী শিশু।
হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি।
গুরুতর স্নায়ুবিক বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি।
ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি, যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত রোগী।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী, কারণ তারা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
এ ছাড়া নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না ৭ শ্রেণির মানুষ
- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ‘এবার মোদির পালা’
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
- ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২৫৬ কোটি টাকার শেয়ারবাজার কারসাজির মামলা, আদালতের নতুন সিদ্ধান্ত
- ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার
- চলবে টানা ৫ দিন, আবহাওয়ার বড় সতর্কবার্তা
- এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- ২৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন
- ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় আমানত নিয়ে বড় অভিযোগ
- প্রেমিকার গ্রিন কার্ড নিশ্চিত করতে যা করেছিলেন এপস্টেইন
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ঘোষণা মির্জা ফখরুলের
- ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ
- সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ
- আর্থিক সংকট সামলাতে ভবন ভাড়া দিয়ে আয় করবে ন্যাশনাল ব্যাংক
- ‘সাড়ে ৫ হাজার কর্মীকে অন্যায়ভাবে ছাঁটাই’—মন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দাঁত ব্রাশের সময় যা করনীয়
- ৩০ জুলাই নিয়ে যা বললেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান
- আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, দেখে নিন তালিকা
- দেশের বাজারে আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে ডিজিটাল ব্যবসায় নতুন নিয়ম
- শিক্ষিকার গানের ভিডিও নিয়ে বিতর্ক, প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন আলোচনা
- ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের অষ্টম অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
- কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার
- হাসপাতালে ডেকে অভিনেত্রীর ওপর নির্যাতন!
- আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের উদ্যোগ
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- ফেরদৌস-শাওন-আনিসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের মালিকানা হারাতে পারেন পরিচালকরা
- ২৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ধারাবাহিক পতনে সপ্তাহ শুরু, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ২৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি













