ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ

২০২৬ জুলাই ২৭ ১২:৪৫:১০
ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : দেশের তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ বা অনিয়মের অভিযোগ উঠলে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে তদন্ত ও নিষ্পত্তি করতে হবে। অভ্যন্তরীণ তদন্ত কিংবা বিভাগীয় কার্যক্রম দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রাখার প্রবণতা বন্ধে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০০৫ সালে জারি করা এ-সংক্রান্ত নির্দেশনা সংশোধন করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অভিযোগ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষ করা গেলে ব্যাংকগুলোতে শৃঙ্খলা, জবাবদিহি এবং সুশাসন প্রতিষ্ঠা আরও কার্যকর হবে। একই সঙ্গে বছরের পর বছর অভিযোগ অমীমাংসিত অবস্থায় পড়ে থাকার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ ছাড়া ২০০৫ সালে জারি করা মূল সার্কুলারের অন্যান্য নির্দেশনা ও বিধান অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে