মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ আগামী মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রথমবারের মতো দাফতরিক কার্যক্রম শুরু করবেন। তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য বঙ্গভবনে অফিস করলেও তিনি আপাতত জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাফতরিক কার্যক্রম বঙ্গভবন থেকে পরিচালিত হলেও আবাসিক ব্যবস্থা আপাতত পরিবর্তন হচ্ছে না।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখান থেকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়ায় তাঁর দায়িত্ব ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান এবং বঙ্গভবন ত্যাগ করেন।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের উদ্যোগ
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- ফেরদৌস-শাওন-আনিসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের মালিকানা হারাতে পারেন পরিচালকরা
- ২৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ধারাবাহিক পতনে সপ্তাহ শুরু, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ২৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম













