রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছা পৌরসভায় রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে হঠাৎ সবুজ হয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। গত বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কয়েকজন কর্মী পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এই অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান।
বিষয়টি দেখে শঙ্কিত হয়ে তারা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে থানায় যান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা তৈরি হলেও এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ড. এম এস মিনারা খাতুন শুক্রবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাংস আগের দিনের হওয়াই সবুজ রঙ ধারণ করার কারণ—এটি যথেষ্ট ব্যাখ্যা নয়।’
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অযথা আতঙ্কিত হওয়ার যেমন কারণ নেই, তেমনি বিষয়টিকে অবহেলাও করা উচিত নয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বৈজ্ঞানিক পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ।
মাংসে অস্বাভাবিক সবুজ রং, দুর্গন্ধ বা পিচ্ছিল ভাব দেখা দিলে তা না খেয়ে পরীক্ষাগারে নমুনা পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।
অধ্যাপক মিনারা খাতুন জানান, বিশ্বের বিভিন্ন দেশে মাংসের রং সবুজ হয়ে যাওয়ার ঘটনা আগেও দেখা গেছে। এর পেছনে একাধিক বৈজ্ঞানিক কারণ থাকতে পারে।
এর মধ্যে রয়েছে মাংসের রঞ্জক পদার্থ মায়োগ্লোবিনের রাসায়নিক পরিবর্তন, অনুপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ এবং হাইড্রোজেন সালফাইড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার প্রভাবে সালফমায়োগ্লোবিন তৈরি হওয়া।
এ ছাড়া কপার বা অন্য কোনও ধাতব যৌগের সংস্পর্শ, পিগমেন্ট উৎপাদনকারী জীবাণু—যেমন সিউডোমোনাস—এর বংশবৃদ্ধি এবং জবাইয়ের পর মাংস সংরক্ষণ ও পরিবহনে ত্রুটির কারণেও রঙের অস্বাভাবিক পরিবর্তন হতে পারে।
কখনও কখনও মাংসের পেশিতন্তুর গঠন ও আলোর প্রতিফলনের কারণেও সবুজ, নীল কিংবা রংধনুর মতো আভা দেখা দিতে পারে।
অধ্যাপক মিনারা খাতুন বলেন, শুধু একদিন ফ্রিজে সংরক্ষণ করার কারণে মাংসের স্পষ্ট সবুজ রং ধারণ করার কথা নয়।
তার ভাষ্য অনুযায়ী, শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সঠিকভাবে সংরক্ষণ করা হলে মাংসের রং কিছুটা গাঢ় বা বাদামি হতে পারে। তবে স্পষ্ট সবুজ আভা স্বাভাবিক ঘটনা নয়।
রান্না করা মাংস সবুজ হলেও ঝোলের রং লাল থাকার বিষয়টিকেও তিনি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করেন।
তার ব্যাখ্যা, মাংসের নির্দিষ্ট কোনও অংশে রঙের পরিবর্তন সীমাবদ্ধ থাকলে ঝোলের রং স্বাভাবিক থাকতেই পারে। কারণ ঝোলের রং মূলত মাংসের রক্তরঞ্জক পদার্থ, মসলা এবং রান্নার সময় সংঘটিত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ওপর নির্ভর করে।
তাই ঝোলের রং লাল থাকা মানেই মাংস নিরাপদ—এমন সিদ্ধান্তে পৌঁছানো বিজ্ঞানসম্মত নয়।
মাংস বিক্রেতার দাবি, একই গরুর মাংস কিনে অন্য ক্রেতারা কোনও সমস্যায় পড়েননি। এ বিষয়ে অধ্যাপক মিনারা খাতুন বলেন, একই পশুর বিভিন্ন অংশের সংরক্ষণ পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা এবং দূষণের মাত্রা ভিন্ন হতে পারে। ফলে একই পশুর সব অংশে একই ধরনের পরিবর্তন নাও ঘটতে পারে।
তাই অন্য ক্রেতাদের মাংসে কোনও সমস্যা হয়নি—এটি খাদ্য নিরাপত্তার বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না।
এদিকে বেকারির কোনও রাসায়নিক পদার্থের সংস্পর্শে মাংস সবুজ হয়ে থাকতে পারে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন জল্পনাও ছড়িয়েছে। তবে অধ্যাপক মিনারা খাতুনের মতে, এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। খাদ্যশিল্পে ব্যবহৃত বেশির ভাগ রাসায়নিক সাধারণত তাপের সংস্পর্শে এসে মাংসকে সবুজ করে না।
জনস্বাস্থ্য সুরক্ষায় জবাই থেকে শুরু করে ভোক্তার রান্নাঘর পর্যন্ত মাংস নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক মিনারা খাতুন।
তার পরামর্শ, স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ পানি, প্রশিক্ষিত কর্মী এবং যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
ফ্রিজ ও ডিপ ফ্রিজের তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি মাংসের উৎস, জবাইয়ের তারিখ এবং সংরক্ষণ পদ্ধতির তথ্যও সংরক্ষণ করা উচিত।
খাদ্যের স্বাভাবিক বৈশিষ্ট্যে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মিনারা খাতুন বলেন, ‘বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া কোনও সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।’
ফলে পাইকগাছার ঘটনায় মাংস সবুজ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও নির্দিষ্ট কারণ বা সম্ভাব্য রাসায়নিক দূষণকে দায়ী করা সমীচীন হবে না।
মুসআব/
পাঠকের মতামত:
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের উদ্যোগ
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- ফেরদৌস-শাওন-আনিসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের মালিকানা হারাতে পারেন পরিচালকরা
- ২৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ধারাবাহিক পতনে সপ্তাহ শুরু, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ২৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা













