ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চলতি সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ জুলাই ১৮ ১৬:৩৯:৩১
চলতি সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (১৯-২৩ জুলাই’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৯ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৯ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৯ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৯ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্স।

২০ জুলাই

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ, ইসলামী ইন্স্যুরেন্স ১৬ শতাংশ ক্যাশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২২ জুলাই

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪ শতাংশ ক্যাশ এবং ফার্স্ট ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৩ জুলাই

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিকদার ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য সিকদার ইন্স্যুরেন্স ১ শতাংশ ক্যাশ, ন্যাশনাল হাউজিং ১০ শতাংশ ক্যাশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ এবং ফিনিক্স ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে