ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ জুলাই ১৮ ১৬:০৫:২৫
সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, আমরা টেকনোলোজিস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট।

গ্রামীণ ফোন টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পরিশোধিত মূলধনের ওপর ১০৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ছয় মাসের নিরীক্ষিত কর-পরবর্তী মুনাফার শতভাগ থেকেই এই ডিভিডেন্ড প্রদান করা হবে।

এ ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১২ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২১ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৪ পয়সা।

এছাড়া ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ৪২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমেছে।

আমরা টেকনোলোজিস

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম), সভার তারিখ, সময়, স্থান এবং রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে। তবে এ বিষয়ে উচ্চ আদালতের (হাইকোর্ট) সম্মতি পাওয়ার পর বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদেরকে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে