ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ জুলাই ১৭ ২১:১৭:১৫
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৭.৩২ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭৬৯ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৭৯ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১০ টাকা ২০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ১৯.৫৫ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১৯.১২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৯.০০ শতাংশ (৪৫ টাকা ৮০ পয়সা থেকে ৫৪ টাকা ৫০ পয়সা), আল-বিলাদ স্টিল টিউবসের ১৮.৮৭ শতাংশ (৫ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৩০ পয়সা), এক্সিম ইন্স্যুরেন্সের ১৬.৬৭ শতাংশ (৩ টাকা ৬০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা), এসি আই ফরমুলেশনসের ১৪.৮৫ শতাংশ (১৫২ টাকা ৯০ পয়সা থেকে ১৭৫ টাকা ৬০ পয়সা), আইসিবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফান্ড-১ এর ১৪.৬৭ শতাংশ (৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা ৬০ পয়সা), এনসিসি বিএল মিউচুয়াল ফান্ড-১ এর ১৪.২৯ শতাংশ (৪ টাকা ৯০ পয়সা থেকে ৫ টাকা ৬০ পয়সা) এবং মিডল্যান্ড ব্যাংকের ১৩.৫৮ শতাংশ (১৬ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৪০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে