ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার

২০২৬ জুলাই ১৬ ১৫:৫২:৪০
চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছিল এবং বর্তমান সরকারও বিষয়টি নিয়ে নিয়মিত তাগাদা দিচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা। তিনি উল্লেখ করেন, আদালতের রায়ে তিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। দেশে ফিরে এলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে তিনি আরও বলেন, যদি প্রচলিত আইন অনুযায়ী তার আপিল করার সুযোগ থাকে, তাহলে সেই বিষয়টি আদালতই নির্ধারণ করবেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপিল গ্রহণ ও শুনানির প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টি এগিয়ে নেওয়ার পাশাপাশি এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে