ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত

২০২৬ জুলাই ১৬ ১২:০৯:৫০
পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-এর কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডার কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ নীতিগতভাবে বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিবেচনা ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জানানো হয় যে, কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডারের কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বা আগ্রহপত্র পাওয়া গেছে। এসব স্পন্সর শেয়ারহোল্ডার কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন প্রদান করে, যাতে প্রচলিত আদালতের নির্দেশনা এবং বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় বিবেচনা ও উপযুক্ত আদেশের জন্য বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে উপস্থাপন করা যায়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে