ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি 

২০২৬ জুলাই ১৬ ১১:০১:০৪
উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বে ফুটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় বুধবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, গত ১২ জুলাই কারখানায় হঠাৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে কিছু শ্রমিক ভেতরে অবস্থান নেন। পরবর্তী দুই দিনও একই পরিস্থিতি অব্যাহত ছিল। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়নি।

নোটিশে আরও বলা হয়, এ পরিস্থিতিতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং স্বাভাবিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত ১৫ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারখানা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে শ্রমিক-কর্মচারীদের জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে