ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা

২০২৬ জুলাই ১২ ১৫:৩৫:৪০
চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পলস ইকুইটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১৭৬) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি এস. এম. মেহরান রানা-কে প্রত্যাহার করেছে।

এছাড়া মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১৬৪) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. মাহবুবুর রহমান-কে প্রত্যাহার করেছে।

একইভাবে আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১৬০) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. শাজ্জাত হোসেন-এর দায়িত্ব প্রত্যাহার করেছে।

অন্যদিকে গেটওয়ে ইকুইটি রিসোর্সেস লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১৫৭) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া-কে প্রত্যাহার করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে