দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে, সেসব পরীক্ষা পরবর্তীতে আলাদা প্রশ্নপত্রের সেটে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।
শনিবার (১১ জুলাই) গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা ‘অ্যাক্ট অব গড’-এর ওপর কারও নিয়ন্ত্রণ নেই। যেসব এলাকায় শিক্ষার্থীরা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, “আমাদের কাছে বিকল্প প্রশ্নপত্রের বেশ কয়েকটি সেট প্রস্তুত রয়েছে। সারা দেশে মূল পরীক্ষা শেষ হওয়ার পর বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ফলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে হবে। একসময় বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসলেও বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশমুখী হচ্ছে। এ প্রবণতা কমাতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। স্বাধীন ও অলাভজনক বিশ্ববিদ্যালয়গুলো দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়িয়ে একটি উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, এটি কোনো পদ্ধতিগত ত্রুটি নয়, বরং দায়িত্বহীনতার ঘটনা। একজন অপারেটর ব্যক্তিগত কৃতিত্ব দেখাতে গিয়ে নির্ধারিত সময়ের আগে ফল প্রকাশ করেছেন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই গ্রহণ করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এহসানুল হক মিলন জানান, শিক্ষা সবার সাংবিধানিক অধিকার। সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আগামী রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষার আওতায় আনা হয়েছে। বেসরকারি স্কুলের জন্য ২০ শতাংশ এবং সরকারি স্কুলের জন্য ৮০ শতাংশ কোটা রাখা হয়েছে।
নতুন কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আরও আনন্দময় করতে চতুর্থ শ্রেণিতে ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ বিষয়টি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও মূল্যবোধের বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, পাঠ্যপুস্তকে দেশের ইতিহাস নিরপেক্ষ ও বাস্তবভিত্তিকভাবে তুলে ধরার কাজ চলছে। তবে শিক্ষা কারিকুলাম একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হওয়ায় তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। ইতোমধ্যে পাঠ্যবইয়ের বড় অংশ পরিমার্জন করা হয়েছে এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা













