মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
নিজস্ব প্রতিবেদক: খুলনায় ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে তাকে হত্যা করেছেন তারই বাবা-মা। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার সহায়তায় তদন্ত চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহের পর ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা। এরপর তার মাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্জনার বিভিন্ন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তার বাবা লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নির্জনার মৃত্যু হয়। পরে বাবা-মা মিলে মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি আড়াল করার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মা আরিফা ইয়াসমিন সিমা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যেহেতু নিহতের বাবা-মাই এই মামলার অভিযুক্ত, তাই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন













