ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ

২০২৬ জুলাই ১১ ১৫:৫১:৩৯
গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখার উদ্যোগে ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

বুধবার (৮ জুলাই) আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের উত্তরা শাখার প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে