সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি মিলেছে। বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে তিন মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে অগ্রগতি পর্যালোচনা বৈঠকের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
সরকারের মতে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী আর্থিক চাপে রয়েছেন। ঋণ ও ধার-দেনার কারণে মানসিক চাপ বাড়ছে, যা দাপ্তরিক দায়িত্ব পালনের ওপরও প্রভাব ফেলছে।
রেশন সুবিধা চালু হলে জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং কর্মীদের কর্মদক্ষতা ও মনোযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন।
প্রস্তাবে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে রেশন সুবিধা চালু হলে তাদের আর্থিক চাপ কমবে এবং দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবটি বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এটি স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নিয়মিত অগ্রগতি জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. মামুন বলেন, ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মাসিক অগ্রগতি প্রতিবেদন চাওয়া হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রেশন সুবিধা চালুর উদ্যোগ সময়োপযোগী। এতে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন।
তবে তিনি সতর্ক করে বলেন, রেশন বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যাতে সুবিধা পান, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
১২তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে—
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
হিসাব সহকারী/ক্যাশিয়ার
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
গুদামরক্ষক
নিরাপত্তা পরিদর্শক
ডাটা এন্ট্রি সুপারভাইজার
অডিটর
জুনিয়র ইনস্ট্রাক্টর
২০তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে—
অফিস সহায়ক
নিরাপত্তা প্রহরী/নৈশপ্রহরী
পিয়ন
মালী
ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী
বর্তমানে সুলভ মূল্যে রেশন সুবিধা পান ১০টি সরকারি বাহিনী ও প্রতিষ্ঠানের সদস্যরা। এর মধ্যে রয়েছে—
সশস্ত্র বাহিনী
বাংলাদেশ পুলিশ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
কারা অধিদপ্তর
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)
দুর্নীতি দমন কমিশন (দুদক)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সরকারি সূত্র জানিয়েছে, নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো ১২ থেকে ২০তম গ্রেডের সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও রেশন সুবিধার আওতায় আসবেন। তবে এটি এখনো প্রস্তাব ও বাস্তবায়ন প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
জাতীয় এর সর্বশেষ খবর
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা













