ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

২০২৬ জুলাই ১১ ১০:২৫:৪১
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখার উদ্যোগে একটি ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

গত বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখার প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া-এর কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।

সমাবেশে ব্যাংকের গ্রাহকসেবা উন্নয়ন, পারস্পরিক মতবিনিময় এবং গ্রাহক-ব্যাংক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে