ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

সোনা-রুপার সর্বশেষ দাম প্রকাশ, দেখে নিন আজকের বাজারদর

২০২৬ জুলাই ০২ ১০:০২:২১
সোনা-রুপার সর্বশেষ দাম প্রকাশ, দেখে নিন আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত এই মূল্য ৩০ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত একই দামে সোনা ও রুপা বিক্রি হবে।

বর্তমান বাজারদর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

অন্যদিকে, রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৭৪১ টাকায়।

সোনা বা রুপার গহনা কেনার সময় নির্ধারিত মূল্যের পাশাপাশি ভ্যাট ও মজুরি যোগ হওয়ায় দোকানভেদে চূড়ান্ত মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে