ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ছায়া বাজেট আর পাস বাজেট প্রায় একই: শফিকুর রহমান

২০২৬ জুলাই ০১ ১৬:৪৮:৪০
ছায়া বাজেট আর পাস বাজেট প্রায় একই: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের সঙ্গে প্রায় মিল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, বাজেটে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী, মুদি দোকানের অগ্রিম কর এবং সাইকেলের যন্ত্রাংশে করছাড়সহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বাজেটে মোট ৬১টি প্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে। তবে এসব সিদ্ধান্তের সুফল যদি বাজারে প্রতিফলিত না হয়, তাহলে এর সুবিধা ভোগ করবে সিন্ডিকেট।

মতবিনিময় সভায় তিনি অতীত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি আবারও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এ দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দলটি এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে