ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক

২০২৬ জুলাই ০১ ১৬:৩০:৩৬
মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ অর্থবছরে মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিয়ে হতাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংক। ব্যাকগুলো হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৬ পয়সা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৭ টাকা ৯০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫২ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক :

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৭ টাকা ৮০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা।

এনআরবি ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা।

এনআরবিসি ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা।

ওয়ান ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা।

রূপালী ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮৮ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৮ টাকা ৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।

এসবিএসি ব্যাংকের

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৬২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬১ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৪ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৪ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৮৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে