ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

বাজেটে শেয়ারবাজারমুখী পদক্ষেপকে ইতিবাচক বলছে বিএমবিএ

২০২৬ জুলাই ০১ ১৫:৫৫:৪২
বাজেটে শেয়ারবাজারমুখী পদক্ষেপকে ইতিবাচক বলছে বিএমবিএ

নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শেয়ারবাজারের বিকাশ ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। একই সঙ্গে এসব ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের জন্য সরকার এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এ প্রতিক্রিয়া জানায়।

সংগঠনটির মতে, বাজেটে অন্তর্ভুক্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপগুলো দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতেও এসব উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা বিশ্বাস করে।

বিএমবিএ বিশেষভাবে উল্লেখ করেছে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর জন্য সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে প্রদত্ত কর অবকাশ, ডিভিডেন্ড সংক্রান্ত কর সুবিধা, ব্যাংকিং খাতের প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয়সহ বাজেটে অন্তর্ভুক্ত বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি সংগঠনটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভবিষ্যতেও দেশের শেয়ারবাজারের আধুনিকায়ন, টেকসই ও বিনিয়োগবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলা এবং সরকারের চলমান সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নে সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে