ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড কমেছে তালিকাভুক্ত ৪ ব্যাংকের

২০২৬ জুলাই ০১ ১৫:৪৪:১২
২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড কমেছে তালিকাভুক্ত ৪ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংক ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে আগের বছরের তুলনায় ৪টি ব্যাংকের ডিভিডেন্ড কমেছে। এক সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি ব্যাংকের। এছাড়া, আলোচ্য সময়ে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে ১৪টি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড কমে যাওয়া ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

ব্যাংক এশিয়া

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৮.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৩ শতাংশ ডিভিডেন্ড কমেছে।

ইস্টার্ন ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল । অর্থাৎ আগের বছরের তুলনায় ৭ শতাংশ ডিভিডেন্ড কমেছে।

ট্রাস্ট ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ২ শতাংশ ডিভিডেন্ড কমেছে।

উত্তরা ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫ শতাংশ ডিভিডেন্ড কমেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে