ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে তালিকাভুক্ত ৯ ব্যাংকের

২০২৬ জুলাই ০১ ১৫:৩৭:০৪
২০২৫ অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে তালিকাভুক্ত ৯ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংক ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে আগের বছরের তুলনায় ৯টি ব্যাংকের ডিভিডেন্ড বেড়েছে। এক সময়ে ডিভিডেন্ড কমেছে ৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি ব্যাংকের। এছাড়া, আলোচ্য সময়ে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে ১৪টি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

ব্র্যাক ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ১০ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

সিটি ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল । অর্থাৎ আগের বছরের তুলনায় ৫ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

ডাচ-বাংলা ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ১০ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

যমুনা ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টকসহ মোট ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৩ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ২ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

এনসিসি ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ২১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৮ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

প্রাইম ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ১০ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

পূবালী ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক

ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৩ শতাংশ ডিভিডেন্ড বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে