হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায় ঘোষণার সময় ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪২ মিনিটে ইনুকে হাজতখানা থেকে আদালতে আনা হয়। এরপর ২১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়।
রায়ের সময় ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ এবং মামলার বিভিন্ন দিক আদালতে উপস্থাপন করা হয়। পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়।
পরবর্তীতে শুনানি শেষে ২ নভেম্বর আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত বছরের ৩০ নভেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ১ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন। আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী উপস্থাপন করে।যুক্তিতর্ক শেষে গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, বৈঠক ও নির্দেশনার মাধ্যমে আন্দোলন দমনে উসকানি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভূমিকা রাখেন হাসানুল হক ইনু।
এছাড়া কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধে তার সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।ট্রাইব্যুনাল এসব অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।
মুসআব/
পাঠকের মতামত:
- কর ছাড় ও ইতিবাচক উদ্যোগের প্রভাবে সূচক ও লেনদেনে রেকর্ড
- হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- ৩০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওসমান হাদি ইস্যুতে নতুন রাজনৈতিক তর্কের জন্ম
- শেখ হাসিনা ইস্যুতে নতুন নিষেধাজ্ঞা
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বিশেষ এক্সিট পলিসি জারি কেন্দ্রীয় ব্যাংকের
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্মৃতিশক্তি নষ্ট হওয়ার আসল কারণগুলো জানুন
- ডিএসইর সময়োপযোগী সিদ্ধান্তে সন্তুষ্ট ক্যাপমিনাফ
- হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, আর লাগবে না ফোন নম্বর!
- বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ
- এক পরিবারের দুই হত্যাকাণ্ডের অভিযোগ, নতুন করে আলোচনায় বিরাজ
- ভারতের মতো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের অর্থনীতিবিদরা
- বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল, সংসদে গুরুত্বপূর্ণ ঘোষণা
- সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিল শ্যামপুর সুগার মিলসের পর্ষদ
- ফিনিক্স ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড ও প্রিমিয়ামে ইতিবাচক প্রবৃদ্ধি
- প্রাইম ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ফিনিক্স ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না আসলাম
- ঢাবির ৫ স্থাপনার নাম বদল নিয়ে নতুন মোড়, সিনেটে যা ঘটল
- টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত
- 'আপনি ভোট দিতে পারবেন না'—সংসদে স্পিকার
- এক সেটিংসেই কমান স্মার্টফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
- এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
- বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে কৌশলগত উদ্যোগ আইএফআইসি ব্যাংকের
- আইপিও প্রস্তুতি ও তালিকাভুক্তির রোডম্যাপ নিয়ে বিএপিএলসির নলেজ-শেয়ারিং সেশন
- তালিকাভুক্ত দুই কোম্পানির নতুন ক্রেডিট রেটিং ঘোষণা
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- স্পন্সর পরিচালকের শেয়ার স্থানান্তরের তথ্য প্রকাশ
- বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ
- যুক্তরাষ্ট্র সফর শেষে বিএসইসিতে কাজে ফিরলেন চেয়ারম্যান মাসুদ খান
- পাঁচ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ
- বরাদ্দ ঘোষণার পর স্পিকার: ৪০ বছরে একটি কানাকড়িও পাইনি
- ছুটির সীমা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
- দর সংশোধনের প্রত্যাশা থাকলেও শেষ হাসি সূচকের
- ২৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আড়াই লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- ব্রোকারেজ হাউস ও ডিপিদের প্রতি যমুনা ব্যাংকের বিশেষ নির্দেশনা
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- ওসমান হাদি ইস্যুতে নতুন রাজনৈতিক তর্কের জন্ম
- শেখ হাসিনা ইস্যুতে নতুন নিষেধাজ্ঞা
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- এক পরিবারের দুই হত্যাকাণ্ডের অভিযোগ, নতুন করে আলোচনায় বিরাজ













