ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬

তালিকাভুক্ত চার কোম্পানিতে শীর্ষ পদে নতুন মুখ

২০২৬ জুন ২৮ ১৫:২৬:১৬
তালিকাভুক্ত চার কোম্পানিতে শীর্ষ পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সেক্রেটারি পদে এসব নিয়োগ কার্যকর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জেমিনি সি ফুড পিএলসি জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ এফসিএমএ মিস ইসরাত জাহান ভূঁইয়া-কে কোম্পানির কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

অন্যদিকে, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড জানিয়েছে, পরিচালনা পর্ষদ মি. অমিত কুমার দে-কে কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে। তার নিয়োগ ২৫ জুন ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড জানিয়েছে, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের ২০ মে ২০২৬ তারিখের চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ২১ মে ২০২৬ তারিখের চিঠির আলোকে মি. আজিজুর রশিদ-কে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, পরিচালনা পর্ষদের ১ জুন ২০২৬ অনুষ্ঠিত সভায় মি. মো. আলতাফ হোসেন-কে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে