ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

২০২৬ জুন ২৬ ১১:০১:২৬
হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক: ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে সৌদি নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একই সঙ্গে এসব দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞাটি শুধু ওই তিন দেশ থেকে সরাসরি আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, বরং সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন ব্যক্তিরাও এর আওতায় পড়বেন, তারা তৃতীয় কোনো দেশ হয়ে এলেও।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়েকায়া’ জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতে দেশটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ কার্যক্রম জোরদার করেছে।

এছাড়া ইবোলা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাসহ অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়েকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী নির্দেশনা ও স্বাস্থ্যবিষয়ক সুপারিশ হালনাগাদ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে