ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিক্ষকদের বেতন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

২০২৬ জুন ২৫ ১৬:৪১:১৪
শিক্ষকদের বেতন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বকেয়া বেতন আগামী জুলাই মাসে একসঙ্গে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সরকার তা দ্রুত সমাধানের চেষ্টা করছে। তিনি বলেন, ‘এক মাসের বেতন না পেলে একজন শিক্ষককে কতটা দুর্ভোগে পড়তে হয়, তা আমি জানি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

মন্ত্রী জানান, এনটিআরসিএর মাধ্যমে মাদরাসায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতন-ভাতার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ছিল না। ফলে বেতন প্রদানে জটিলতা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘এই সমস্যার কারণে অনেক শিক্ষক নির্ধারিত সময়ে বেতন পাচ্ছেন না। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং মে ও জুন—দুই মাসের বেতন একসঙ্গে জুলাই মাসে পরিশোধ করা হবে।’

ড. মিলন আরও বলেন, বেতন পরিশোধের জন্য তার হাতে থাকা ১০০ কোটি টাকা জনতা ব্যাংকে দেওয়া হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাব জনতা ব্যাংকে রয়েছে, তারা ইতোমধ্যে বেতন পেয়েছেন। অন্য ব্যাংকের হিসাবধারীদের বেতন পরিশোধের প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি বেতন পেতে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।সভায় শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা, শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে