ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে নিজেই জেরা করার অনুমতি চেয়েছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে আইনি সুযোগ না থাকায় তার আবেদন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মামলার সপ্তম সাক্ষী কবির হোসেন মৃধার জেরার দিন নির্ধারিত ছিল। শুনানির শুরুতে পলকের আইনজীবী লিটন আহমেদ জেরা প্রস্তুতির জন্য সময় চান। তিনি জানান, মামলার জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর পর নতুন করে মুনসুরুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি।
তবে সময়ের আবেদন প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনাল সাক্ষীর জেরা শুরু করার নির্দেশ দেন।
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে পলক নিজেই সাক্ষীকে জেরা করার অনুমতি চান। তার আইনজীবী জানান, পলক ১৫ মিনিটের জন্য জেরা করতে ইচ্ছুক। কিন্তু প্রসিকিউশন এর বিরোধিতা করে জানায়, প্রচলিত আইনে কেবল আসামির আইনজীবীই সাক্ষীকে জেরা করতে পারেন।
পরে ট্রাইব্যুনাল পলকের আবেদন গ্রহণ না করলে তার পক্ষে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ।
জেরার একপর্যায়ে সাক্ষী কবির হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ছেলে সানজিদ হোসেন মৃধা পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে আহত হয়ে মারা যান। তিনি সেদিন কোনো বিজয় মিছিলে অংশ নেননি বলেও জানান।
জেরা অসম্পন্ন রেখে পরে আদালতের কাছে বক্তব্য দেন পলক। তিনি বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আসামির নিজে মামলা পরিচালনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি মামলার প্রস্তুতির স্বার্থে আরও কিছু আইনি সুবিধা এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ চান।
পরে পলকের সঙ্গে ট্রাইব্যুনালের হাজতখানায় কথা বলার জন্য তার আইনজীবীর মৌখিক আবেদন মঞ্জুর করে আধাঘণ্টা সময় দেন আদালত।
উল্লেখ্য, এই মামলায় পলকের সঙ্গে আরেক আসামি হিসেবে রয়েছেন পলাতক সজীব ওয়াজেদ জয়। তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে সহায়তা, ইন্টারনেট বন্ধে ভূমিকা এবং হত্যাকাণ্ডে প্ররোচনার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে প্রসিকিউশন।
মুসআব/
পাঠকের মতামত:
- ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
- পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা
- চার কোম্পানির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা
- বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা ভারতের
- একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, আহত ১
- বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ
- দুর্নীতির ধাক্কা কাটিয়ে পুনরুদ্ধারের পথে এনবিএফআই খাত
- এনআরবি ব্যাংকে নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ
- আইবিবিএলপি বন্ডের মুনাফা বিতরণের সংশোধিত সময়সূচি ঘোষণা
- ম্যালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি অনুমোদন
- বিআইএফসির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- স্বর্ণের বাজারে স্বস্তি, কমেছে সব ক্যারেটের দাম
- বিশ্বকাপ ইতিহাসে শৃঙ্খলাভঙ্গের তালিকায় এগিয়ে ব্রাজিল
- সাবেক স্বামীর মেসেজে প্রা/ণ গেল গৃহবধূর
- শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন
- ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প
- বিআইএফসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
- চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!
- বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই
- পেনশন সেবা অনলাইনে আনতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ
- বিকাশে ভুল লেনদেন: টাকা ফেরতের প্রক্রিয়া ও সতর্কতা
- সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক
- ১১ দলীয় জোটের সমাবেশে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন
- আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে তরল পদার্থ পান
- মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি
- মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা
- আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ
- বিদেশিদের সম্পত্তি মালিকানা সহজ করতে নতুন নীতিমালা সৌদির
- রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব
- তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান বজায়
- ২৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বাজার স্থিতিশীলতায় কঠোর নজরদারির দাবি, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা
- ২৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- দেশের স্কুল-কলেজে পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- ক্ষতির মুখে পড়া গ্রাহকদের ফেরাতে নতুন উদ্যোগ ইসলামী ব্যাংকের
- নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন
- কিবলার দিকে থুথু ফেলা সম্পর্কে মহানবী (সা.)-এর নির্দেশনা
- ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে যাত্রা শুরু করলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
- অবৈধ দাবিকে কেন্দ্র করে শ্রমিক অস্থিরতা, লে-অফে যাচ্ছে অ্যাপেক্স স্পিনিং
- বেক্সিমকো ফার্মার প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ট্রাইব্যুনালে পলকের ব্যতিক্রমী আবেদন, মিলল না অনুমতি
- একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা, আহত ১
- স্বর্ণের বাজারে স্বস্তি, কমেছে সব ক্যারেটের দাম
- সাবেক স্বামীর মেসেজে প্রা/ণ গেল গৃহবধূর
- শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন













