ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা

২০২৬ জুন ২৫ ১৫:৫১:০০
পাঁচ অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকধারী ব্রোকারেজ প্রতিষ্ঠান তাদের কয়েকজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১০৮) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। প্রত্যাহার হওয়া প্রতিনিধি হলেন মো. মুখলেছুর রহমান।

অন্যদিকে, সিনহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৬৭) তাদের চারজন অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার করেছে। তারা হলেন— মেথুন চক্রবর্তী, মো. তৌহিদুর রহমান, হিমাদ্রি পাল এবং মো. রুহুল আমিন।

ডিএসইর প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের অনুমোদিত প্রতিনিধিদের প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এর ফলে উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি হিসেবে আর দায়িত্ব পালন করবেন না।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে