ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা

২০২৬ জুন ২৫ ১৫:২৬:৫৯
ভারতের নতুন সিদ্ধান্ত, ৫ কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী—এই পাঁচটি কেন্দ্র থেকে টুরিস্ট ভিসা দেওয়া হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ করতে ভারত সরকার টুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারতে যাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভারত ভিসা কার্যক্রম সীমিত করে। পরে পর্যটন ভিসাসহ অধিকাংশ ভিসা ইস্যু কার্যত বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সীমিত আকারে মেডিকেল ও কিছু জরুরি ক্যাটাগরির ভিসা চালু ছিল।

চলতি বছরের শুরু থেকেই ভারতীয় কর্তৃপক্ষ ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার ইঙ্গিত দিয়ে আসছিল। বিভিন্ন পর্যায়ে ভারতীয় কূটনীতিকরা জানিয়েছিলেন, পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হবে।

সম্প্রতি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর আইভ্যাকের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

যে ৫ কেন্দ্রে টুরিস্ট ভিসা আবেদন করা যাবে: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট,রাজশাহী

আগামী ২৮ জুন থেকে এসব কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে