ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এনআরবি ব্যাংকে  নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ 

২০২৬ জুন ২৫ ১১:৫২:১৯
এনআরবি ব্যাংকে  নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগের তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২১তম সভায় মি. মঞ্জুরুল আহসান, এফসিএস-কে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়।

পরবর্তীতে তিনি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। ২৩ জুন ২০২৬ তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর মাধ্যমে মঞ্জুরুল আহসান, এফসিএস এনআরবি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন এবং ব্যাংকের করপোরেট সেক্রেটারিয়াল কার্যক্রম পরিচালনা করবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে