ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

২০২৬ জুন ২৫ ১১:০৭:১১
শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুন (রোববার) সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আওতায় প্রথম রাউন্ডে মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইনের দিন যেসব শিশু ক্যাপসুল গ্রহণ করতে পারবে না, তাদের পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দুর্গম অঞ্চলের শিশুদের বিষয়ে তিনি বলেন, এসব এলাকায় ২৮ জুনের পরবর্তী চার দিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম চলবে। এছাড়া নিয়মিত কেন্দ্রগুলোর পাশাপাশি লঞ্চঘাট, বাস টার্মিনাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫০০টি মোবাইল ক্যাম্পের মাধ্যমে শিশুদের কাছে এই সেবা পৌঁছে দেওয়া হবে।

ড. এম এ মুহিত জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে