ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!

২০২৬ জুন ২৪ ১৮:১৫:১৩
চাকরিজীবীদের ভাতা ও বেতন নিয়ে আসছে বড় সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বুধবার (২৪ জুন) সচিব কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বেতন কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি, ভাতা বৃদ্ধি এবং আইনি জটিলতা নিরসনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এ বৈঠকে আলোচনায় উঠবে।

এর আগে গত ১৮ জুন অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে পে-স্কেল সংক্রান্ত বেশ কিছু অমীমাংসিত বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন তা দুই ধাপে করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এ বিকল্প নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হলে আগামী ১ জুলাই থেকেই বেসিক বেতন শতভাগ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে বিভিন্ন ভাতার হার কতটা বাড়ানো হবে, সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া বেতন বৈষম্য নিরসন, গেজেট প্রকাশ, বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ এবং প্রযুক্তিগত ও আইনি জটিলতা সমাধানের বিষয়গুলোও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, বুধবার সচিব কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সব মিলিয়ে, আজকের বৈঠক থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে