ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই

২০২৬ জুন ২৪ ১৮:০০:৩১
বিশ্বকাপে ইতিহাস গড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি লড়াই

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনায় রয়েছে। তবে এ লড়াই নিশ্চিত নয়; নির্দিষ্ট সমীকরণ মিলে গেলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হতে পারে।

সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল।

বর্তমান বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতে ভালো অবস্থানে রয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। অন্যদিকে ব্রাজিলও নিজেদের গ্রুপে এগিয়ে আছে এবং শেষ ম্যাচের ফল তাদের পরবর্তী রাউন্ডের অবস্থান নির্ধারণ করবে।

গ্রুপ পর্ব ও নকআউটের সম্ভাব্য সমীকরণ অনুযায়ী দুই দল আলাদা পথে এগিয়ে কোয়ার্টার ফাইনাল পেরোলে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে উভয় দলের পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে