ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০২৬ জুন ২৪ ১৬:৪৩:০১
মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফর শুরু করেছেন। সফরের অংশ হিসেবে তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার আবুধাবিতে পৌঁছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন রুবিও। এরপর তিনি কুয়েত ও বাহরাইন সফর করবেন। বৃহস্পতিবার বাহরাইনে অনুষ্ঠিতব্য গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতার পর এটি মধ্যপ্রাচ্যে কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর।

রুবিও জানিয়েছেন, সফরকালে তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সমঝোতা-পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন।

এদিকে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও সম্ভাব্য ফি নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে। ইরান ও ওমান এ বিষয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা জাহাজ চলাচল, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সেবার বিষয়গুলো পর্যালোচনা করবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এই সফর উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় জোরদারের প্রচেষ্টার অংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে