ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা

২০২৬ জুন ২৪ ১৬:২৫:৩৭
মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, স্পিকারের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন থাকা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সংসদে যোগদান নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং সংসদে যোগদানের সম্ভাবনা সম্পর্কে জানতে চান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস সংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্পূর্ণ সুস্থ হলে তিনি সংসদে যোগ দেবেন।

স্পিকার আরও বলেন, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে সংসদ যথাসময়ে তা জানাবে।

সংবিধানের ৬৭(খ) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য পরপর ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকলে তার আসন শূন্য বলে গণ্য হতে পারে।

গত ১১ মার্চ অসুস্থ হয়ে পড়ার পর মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং শিগগিরই দায়িত্ব পালনে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে