ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ

২০২৬ জুন ২৪ ১৬:১৯:৩৮
আবেদন মঞ্জুর, কারাগারেই থাকছেন মমতাজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক আদালতে আবেদন করে বলেন, মামলার তদন্তে আসামির সম্পৃক্ততার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুক্তার হোসেন আহত হন। পরে তিনি এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে