ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব

২০২৬ জুন ২৪ ১৬:০৭:৫২
রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান দেখে প্রতিক্রিয়া জানালেন হাবিব

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও প্রকাশের পর আলোচনায় এসেছে ‘মহাজাদু’ গানটি। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় এই গান, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ।

ভিডিওটি প্রকাশের পর গণমাধ্যমকে হাবিব জানান, গানটি ব্যবহারের বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না। সকালে কয়েকটি লিংকের মাধ্যমে বিষয়টি তার নজরে আসে।

হাবিব ওয়াহিদ বলেন, সফরের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্রে তার গান ব্যবহার করা হয়েছে দেখে তিনি বিস্মিত হয়েছেন এবং বিষয়টিকে সম্মানের বলে মনে করছেন।

তিনি আরও জানান, গানটি ব্যবহারের আগে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ফলে ভিডিওটি দেখার পর তিনি নিজেও অবাক হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না বলে জানান। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা শুনেছেন বলে উল্লেখ করেন।

ভক্তদের প্রতিক্রিয়া প্রসঙ্গে হাবিব বলেন, শ্রোতাদের ভালো লাগাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। সম্প্রতি প্রকাশিত তার ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের গানটিও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে