ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন

২০২৬ জুন ২৪ ১২:২৩:৪৬
নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইনসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বনানী এলাকায় সাজেদুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পরবর্তীতে ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সময় ভবনে প্রবেশে কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তবে অভিযানের পুরো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো বলপ্রয়োগের ঘটনা ঘটেনি।

মামলার অন্যান্য তিন আসামিরও একই আদেশে জামিন মঞ্জুর করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে