ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০২৬ জুন ২৪ ১০:৩১:৪৫
চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় সামির হোসেন মিশু নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি শেরপুরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের আগস্টে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় সামির হোসেন মিশু অভিযুক্ত। গ্রেপ্তারের পর তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়ভাবে তিনি স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার কারণে অনেকের কাছে পরিচিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে