ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংসদে বিস্ফোরক দাবি: ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক’

২০২৬ জুন ২৩ ১০:০৫:০৫
সংসদে বিস্ফোরক দাবি: ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক’

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি-১ আসনের বিএনপি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জাতীয় সংসদে একটি বক্তব্যে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সোমবার (২২ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যে রাজনৈতিক দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের দেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়।

বক্তব্যে তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করলেও বলেন, “যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল, আমি মহান সংসদে দাবি করব—তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।”

তিনি আরও অভিযোগ করেন, ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। অতীতে নির্বাচনের সময় ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম জামাল বলেন, “নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না।” তার মতে, ধর্মভিত্তিক রাজনৈতিক প্রচারণা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যেরও উল্লেখ করেন এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহার ও ধর্মের নামে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ তোলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে