ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

আদালতেই ক্ষোভ উগরে দিলেন ইনু, এরপর যা ঘটল...

২০২৬ জুন ২২ ১৬:১৭:৪৮
আদালতেই ক্ষোভ উগরে দিলেন ইনু, এরপর যা ঘটল...

নিজস্ব প্রতিবেদক: আদালতে শুনানিকালে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বক্তব্যকে ‘হুমকিসূচক’ হিসেবে আখ্যা দিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। এদিন হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাসেদ খান মেননকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে তদন্ত কর্মকর্তা রাজধানীর বংশাল এলাকায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আবেদন সমর্থন করলে আসামিপক্ষ এর বিরোধিতা করে।

বক্তব্য দেওয়ার অনুমতি নিয়ে হাসানুল হক ইনু আদালতে বলেন, দীর্ঘদিন ধরে তিনি কারাগারে আছেন এবং আদালতের বিচারক ও আইন কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রম তিনি নথিভুক্ত করে রাখছেন। একই সঙ্গে বিচারব্যবস্থা নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন তিনি।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যে আপত্তি জানান। পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। রাষ্ট্রপক্ষের দাবি, ইনুর বক্তব্য আদালত ও সংশ্লিষ্টদের প্রতি হুমকিস্বরূপ এবং আদালত অবমাননার শামিল।

শুনানি শেষে আদালত মামলায় হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় মিছিল চলাকালে মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

বর্তমানে হাসানুল হক ইনু ও রাসেদ খান মেনন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে