ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার

২০২৬ জুন ২২ ১৫:২৮:২৫
রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার

নিজস্ব প্রতিবেদক: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। তার ভাষায়, “বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগপত্র দাখিল করলাম।”

তবে পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আইন অঙ্গন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে