ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

সরকারি কর্মচারীদের সামনে ৪ দিনের ছুটির সুযোগ

২০২৬ জুন ২২ ১১:২৭:২৬
সরকারি কর্মচারীদের সামনে ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সপ্তাহান্তের ছুটি যুক্ত হওয়ায় এই সুযোগ সৃষ্টি হতে পারে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস হলেও ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে কেউ যদি বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারেন, তাহলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি ও জনসেবামূলক খাতগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা এবং হাসপাতালের জরুরি সেবাসহ প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট যথাসময়ে জানাবে।

তবে টানা চার দিনের ছুটির এই সম্ভাবনা পুরোপুরি নির্ভর করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর। চূড়ান্ত তারিখ নির্ধারণের পরই বিষয়টি নিশ্চিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে