ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় ইউসিবির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ

২০২৬ জুন ২১ ১৫:২৩:৪৯
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় ইউসিবির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নজরদারি (সার্ভেইলেন্স) মূল্যায়নের অংশ হিসেবে ইসিআরএল ইউসিবির জন্য দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির জন্য ‘ডেভেলপিং’ আউটলুক নির্ধারণ করা হয়েছে।

এই রেটিং নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত (কোয়ান্টিটেটিভ) এবং গুণগত (কোয়ালিটেটিভ) তথ্যও মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে