ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

এমপি হানজালার আচরণ নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা

২০২৬ জুন ২১ ১১:১০:৫০
এমপি হানজালার আচরণ নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার আচরণের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এমপি হানজালার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, একজন বিএনপি নেতার সঙ্গে হানজালার আচরণ দেখে তিনি বিস্মিত ও বিব্রত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন আচরণ একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য।

এছাড়া তিনি দাবি করেন, অতীতেও হানজালা বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু ব্যক্তির আচরণে ক্ষমতার ঔদ্ধত্যের প্রকাশ ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের এক পর্যায়ে রাশেদ খাঁন এমপি হানজালাকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে